লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটনের মা ফিরোজা বেগম গতকাল দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্বামী, ৪ পুত্র ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নোয়াখালীর সেনবাগ থানার বাবুপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এম এ রশীদের সহধর্মিণী। গতরাত বাদ এশা নোয়াখালীর সেনবাগে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।












