লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের খাদ্যসামগ্রী বিতরণ

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে এবং লায়ন জাহানারা বেগমের সহযোগিতায় গত ২৫ জুলাই চান্দগাঁও আবাসিক এলাকার মাদ্রাসায়ে ওদুদিয়া ফয়জুল উলুম এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাব সভাপতি লায়ন আ. . . বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম। উপস্থিত ছিলেন লায়ন আবেদা বেগম, লায়ন মো. জিয়াউর রহমান,লায়ন সিজারুল ইসলাম, লিও সিয়াম, লিও মিসকাতুল ইসলাম শিহাব এবং লিও দীপানিতা রায়। বক্তারা বর্তমান জেলা গভর্নরের আহ্বান‘কমিটমেন্ট’কে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাউজানে থানা করা হবে নোয়াপাড়ায় হবে পৌরসভা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ৪৫তম বাজেট সিন্ডিকেট সভা