লকডাউনে জুয়ার আসর আটক ১৪

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জুয়া খেলার সময় ১৪ জুয়াড়িকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় জেলাসদরের কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত ১৪ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে ৩দিনের কারাদণ্ড দেয়া হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ হারুনুর রশিদ, আবদুল কাইয়ুম, জসীম উদ্দিন, কামরুল হোসেন, নাছির উদ্দীন, মোঃ মফিজুল আলম, মোঃ শাহদাৎ, মোঃ খোরশেদ, মিঠুন কুমার দে, ওথাইচিং মারমা, মোঃ মামুন, মোঃ মেহেদী হাসান, মোস্তফা কামাল, মনির আহমদ। এরা সবাই জেলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলা প্রশাসনের ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানের নেতৃত্ব দেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা সদরের কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। একটি পরিত্যক্ত বাড়িতে ১৪ জুয়াড়ি জুয়া খেলছিল। এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের জরিমানা করা হয়। এসময় প্রত্যেককে ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং অনাদায়ে ৩দিনের কারাদণ্ড দেয়া হয়।’

পূর্ববর্তী নিবন্ধজনপ্রশাসন পদক পাচ্ছে হাটহাজারী উপজেলা
পরবর্তী নিবন্ধবিএমএ লেকে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু