বাংলাদেশ রেলওয়েতে নবনিযুক্ত উপ–সহকারী প্রকৌশলীদের সম্মানে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির উদ্যোগে এক বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক হিসেবে তাদের হাতে ডায়েরি ও কলম তুলে দেওয়া হয়। নবীন প্রকৌশলীদের পক্ষ থেকে প্রকৌশলী মুরাদ হোসেন, প্রকৌশলী তরিকুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম এবং প্রকৌশলী আফরিন আক্তার অনুভূতি প্রকাশ করে সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান। তারা কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় ঢাকা শাখার সম্পাদক, চট্টগ্রাম শাখার সম্পাদক, সৈয়দপুর শাখার সম্পাদক এবং সমিতির সিনিয়র সদস্য প্রকৌশলী সাইফুল ইসলাম ও প্রকৌশলী আনোয়ার হোসেন নবীন প্রকৌশলীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা নবীনদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন এবং দেশের রেলওয়ের আধুনিকায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











