ভাঁজ
অস্থিরতায় দিন কাটে আর
অস্থিরতায় রাত
কেউ উঠছে পাহাড়–চূড়ায়
কেউ বা কুপোকাৎ।
ল্যাং মারছে কে কাকে আর
ঠ্যাং ভাঙছে কেউ
দূরের বনে সন্ধিমনে
ডাকছে এখন ফেউ।
কার দায়িত্ব কেমন এখন
কার কীরকম কাজ
তা বুঝে না এদিক ওদিক
দিচ্ছি কেবল ভাঁজ।
| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ
