রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

আজকাল

যে যেদিকে সুযোগটা পায়

শক্ত করে ভিত্‌

(আবার)

যে জানে না বর্ণমালা

সে’ই হয় পণ্ডিত

যার যেটা কাজ সেটা নিয়ে

কে থাকে আজকাল?

তাল ছাড়া সব ছুটছে বলেই

আজকে এমন হাল।

দুস্থ বলি সুস্থ বলি

অসুস্থ কেউ কেউ

সবার মধ্যে উথাল পাথাল

অস্থিরতার ঢেউ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ২০ লাখ গাছের চারা রোপণ করবে সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধওয়াকা ওয়াকা