বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। শনিবার বিকেলে উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩–০ গোলে আবাহনী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র থাকে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন কমিশনের সিনিয়র সহ–সভাপতি আবুল কালাম আজাদ খান। বক্তব্য দেন নির্বাহী সভাপতি নুরুল আজিম। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সভাপতি সেকান্দর চৌধুরী, সহ–সভাপতি কাজী মোহাম্মদ ইউসুফ, মাস্টার নাজিরুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, মাস্টার খিজির হায়াত, কাজী মো. মিজান, হারুন সিকদার, মোহাম্মদ হোসেন এবং মো. ইব্রাহীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল হাসান মঞ্জুর।











