রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির প্রস্তুতি সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) উদযাপনের লক্ষ্যে পোমরা খাঁ মসজিদ কমপ্লেক্সে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ্‌ সুফি সৈয়দ মছিহুদ্দৌলা। তিনি বলেন, মিলাদুন্নবী (.)-এর পবিত্রতা ও গুরুত্ব অপরিসীম। সভা শেষে জুলুছ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ