রাঙ্গুনিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি জানান, রাঙ্গুনিয়ার মাটিতে কোনো অপরাধী ও দখলবাজদের ছাড় দেওয়া হবে না।
গত ৬ নভেম্বর রাতে সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদরাসা মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক জালাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিক উসমানী এবং প্রধান ওয়ায়েজিন ছিলেন আবদুল হক হক্কানি।
সংসদ সদস্য বলেন, এটি আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে কোনো খারাপ লোকের স্থান হবে না। সরফভাটার মাটিতে অপরাধীদের প্রবেশ ও অবস্থান চিরতরে বন্ধ করা হবে। দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্য ভুলে এলাকার স্বার্থে সকলকে এক হওয়ার আহ্বান জানান তিনি। তিনি এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।












