রাখাল দাশগুপ্তের নাগরিক শোকসভা

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার সাবেক সভাপতি রাখাল দাশগুপ্তের নাগরিক শোকসভা গত ১৪ জুন অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক বিমল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় বক্তারা বলেন, শতাধিক মঠ মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি বহু ছাত্রছাত্রীকে শিক্ষালাভে সহযোগিতা করেছেন এবং অসংখ্য কন্যাদায়গ্রস্থ পিতামাতাকে মেয়ের বিবাহে সহযোগিতা করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ’র সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, সাবেক ট্রাস্টি এড. সাধনময় ভট্টাচার্য্য, উত্তম শর্মা, প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. চন্দন কুমার তালুকদার ও কার্যকরী সভাপতি সাংবাদিক আয়ান শর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাবেক সভাপতি সাধন ধর, বিদ্যালাল শীল, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, পটিয়া বারের সভাপতি এড. কবি শেখর নাথ পিন্টু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ বাবুন ও মহানগরের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি জিতেন গুহ, উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ ও সাবেক সভাপতি এড. শংকর প্রসাদ দে, রাজনীতিবিদ মিটুল দাশগুপ্ত প্রমুখ। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রয়াত রাখাল দাশগুপ্তের স্ত্রী পারুল দাশগুপ্ত, কন্যা সুমি দাশগুপ্ত, জামাতা অসীম দত্ত এবং পুত্রবধু ও নাতনী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যানের সাথে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বসতঘরে মিলল অস্ত্র-ইয়াবা, আটক ২