মানবসেবার অংশ হিসেবে রাউজান ক্লাব এবং গহিরা আল–ইত্তিহাদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গহিরা দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়। আল – ইত্তিহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম– ৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন রাউজান ক্লাব সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্য রাখেন এম এ লোকমান, শাহরিয়ার কবীর, মোহাম্মদ আইয়ুব আলী, আবুল হোসেন, দিদার, শওকত চৌধুরী, তহিদুল হক চৌধুরী, শাহাদাত চৌধুরী, ফজলুল আজিম চৌধুরী, মিয়াজী জাহাঙ্গীর আলম,হাফেজ জাকারিয়া, ডা. জাহেদ, শহীদুল্লাহ জাহেদী, জুয়েল মাস্টার, শাহাবুদ্দিন সওদাগর, রাশেদুল ইসলাম, রবিউল হোসেন জিসান, আসলাম উদ্দিন বাপ্পি, মঞ্জু কাদের, হাবিবুর রহমান রুবেল, আনিসুর রহমান জুয়েল, তসলিম উদ্দিন, মোজাম্মেল হোসেন, আব্দুস সাত্তার, মাওলানা জয়নাল, রাউজান ক্লাব পক্ষে মোহাম্মদ রিয়াজুল হাসান, মোহাম্মদ ইলিয়াস, হানিফ চৌধুরী মাসুম, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ ইমরান হোসেন, রিদোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ খোরশেদ, মামুনুর রশিদ, তকির আহমদ, মহসিন আলী ও আরিফ মঈনুদ্দিন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোহাম্মদ ওমর ফারুক, ডা. ইকবাল হোসেন, ডা. আইনাল, ডা. ইসমাইল হোসেন মনির, ডা. আকতার হোসেন আকিব, ডা. এস এ এম মহিউদ্দিন জাবের, ডা. ইমরাতুন ফাতেমা এমি, ডা. মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডা. মোহাম্মদ শাহাজাহান সুমন, ডা. মোহাম্মদ রাকিবুল হাসান চৌধুরী, ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, ডা. মোহাম্মদ সায়েম, ডা. দিবাকর বড়ুয়া, ডা. রবিউল হোসেন চৌধুরী। চিকিৎসা ক্যাম্পে ৩০০ এর অধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ।











