রাউজান উপজেলার জুরুরকুল বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি এলজি শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব–৭। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, রাউজান ইউনিয়নের জুরুরকুল বাজারের কালু মিয়ার খড়ের গাদার পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে রয়েছে– গোপনে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক চালায় র্যাব। এসময় জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র।
র্যাব–৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, অভিযানে একটি দেশিয় তৈরি এলজি শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












