যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা উপলক্ষে এক স্বাগত মিছিলের নেতৃত্ব দেন মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেল।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমাবেশে আলিফ উদ্দিন রুবেল বলেন, যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।দীর্ঘ আন্দোলনসংগ্রামে ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবে।

বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, মামলাহামলা ও নির্যাতন সহ্য করেছেন এবং সংগঠনের স্বার্থে নিরলস কাজ করেছেন, ভবিষ্যৎ কমিটি গঠনের ক্ষেত্রে তাদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এতে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে এবং তৃণমূলের কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে।এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও থানা যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে হিজরী নববর্ষ উদযাপন অপরিহার্য
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ