শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল, মুনাজাত এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন শাহ মুনিরীয়া মুঈনিয়া এতিমখানা ও মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং এ. এফ. রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া ও মুনাজাত শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সিডিএ সিবিএ নেতৃবৃন্দ : চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষ–সিডিএ জাতীয়তাবাদী দল–সিবিএ নেতৃবৃন্দ গত ৪ জুন বিকালে রাজধানী ঢাকাস্থ শেরে বাংলা নগর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করে। এতে উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি ফয়েজ আহম্মদ বাবুল, সহ–সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, আবু জাফর ইকবাল, জাকির হোসেন, আব্দুল মান্নান, সৈয়দ মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর।










