যুদ্ধ যখন সাংবাদিকদের নিজেদের জীবনেও আঘাত হানে

ইনসাইড গাজা

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

সাংবাদিকরা নিজেরাই যখন সহিংসতার শিকার হন এবং সংঘাতের এতটা কাছাকাছি অবস্থানের পরও তাদের সাক্ষ্যকে অবিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরা হয়, তখন তারা কীভাবে যুদ্ধের খবর সংগ্রহ ও পরিবেশন করেন? খবর বার্তা সংস্থা এএফপি’র। খবর বাসসের।

‘ইনসাইড গাজা’ নামের নতুন একটি প্রামাণ্যচিত্রে এই প্রশ্নই তুলে ধরা হয়েছে। এতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির কয়েকজন সাংবাদিকের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যারা ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইলের ভয়াবহ সামরিক অভিযানের সময় গাজায় আটকা পড়েছিলেন। পরিচালক হেলেন লাম ত্রং এই প্রামাণ্যচিত্রে সংবাদজগতের অভিজ্ঞ সাংবাদিকদের ক্যামেরার সামনে এনেছেন। এতে দেখানো হয়েছে, নিজ শহর ধ্বংস হয়ে যাওয়া এবং পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রাণহানির মধ্যেও কীভাবে তারা নিজেদের বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানের খবর সংগ্রহের কঠিন দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধযারা টিআরপির জন্য কাজ করে, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল