চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাহেরুল কাদেরের মা মোহছেনা খাতুন (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকালে হাছনদন্ডি উত্তরপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্বামী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর হাছনদন্ডি এম রহমান সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।












