মেধাবী শিক্ষার্থীদের আলোয় আগামী দিনে সমৃদ্ধ দেশ গড়তে হবে

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কর্নেল অলি

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরী স্মৃতি বৃত্তি২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ আবদুল মালেক বিন খায়র। উদ্বোধক ছিলেন মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের। প্রধান অতিথি ছিলেন এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের হাল ধরবে। শুধু পরীক্ষায় ও ফলাফলে কৃতিত্ব অর্জন নয়, সন্তানরা প্রকৃত শিক্ষা অর্জন করছে কিনা সেদিখে লক্ষ্য রাখতে হবে অভিভাবকদেরকে। কৃতী মেধাবী শিক্ষার্থীদের আলোয় আগামী দিনে সমৃদ্ধ দেশ গড়তে হবে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুস শহিদ মছউদ, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক। মুহাম্মদ জহুরুল ইসলাম ও মুহাম্মদ মনিরুল আলম চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাইদুল মুরসালিন মাসুদ। বক্তব্য রাখেন মোহাম্মদ মোতাহের মিয়া, মুহাম্মদ আকতার আলম, সুলতানা শিরিন বশর, মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ জসিম হায়দার, মুহাম্মদ জসিম উদ্দীন শিকদার, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ মোসলেম উদ্দীন, মুহাম্মদ আবু ইউসুফ চৌধুরী, মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, মুহাম্মদ ফরহাদ হোসেন, মুহাম্মদ আমিনুল ইসলাম রাশেদ, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ আবদুল মুবিন, মুহাম্মদ ওয়াসিম উদ্দীন, মুহাম্মদ কাশেম, মুহাম্মদ জাফরুল্লাহ খান চৌধুরী, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ শাহজাহান হামিদ, মুহাম্মদ টিপু সুলতান, মুহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ।

অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক শিক্ষাবিদ অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরীর জীবন আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জটিল হৃদরোগ চিকিৎসায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম’
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে