মেডিকেল শিক্ষার্থীদের ধূমপান বিরোধী ক্যাম্পেইন

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

মেডিকেল শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলার দক্ষতা বিকাশে সহায়ক সংগঠন ‘আইএফএমএসএ বাংলাদেশ’ সম্প্রতি সীতাকুণ্ড ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে ধূমপান এবং তামাকজাতীয় দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন করেছে।
আইএফএমএসএ বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস অ্যান্ড পিস এবং ‘এডুকেশন এগেইন্সট টোবাকো (ইএটি) বাংলাদেশের যৌথ আয়োজনে হওয়া উক্ত সেশনে উপস্থিত মেডিকেল শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে ধূমপান ও তামাকজাতীয় দ্রব্যের প্রতি আসক্তির মারাত্মক ক্ষতিকর দিক, এ ধরণের অভ্যাস থেকে বিরত থাকার উপায়, অধূমপায়ীদের সাথে ধূমপায়ীদের স্বাস্থ্যগত অবস্থার পার্থক্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা দেন।
উক্ত ক্যাম্পেইনে স্কুলের শিক্ষার্থীরা ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সম্পর্কিত তাদের বিভিন্ন জিজ্ঞাসা চিরকুটের মাধ্যমে নাম প্রকাশ না করেই লেখার সুযোগ পান এবং মেডিকেল শিক্ষার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। ডা. মুমতাহিনা ফাতিমা, অপূর্ব অহম, ডা. তাসকিনা হায়দার সামান্থা, ডা. আলভি আহসান বক্তব্য রাখেন।
উক্ত সেশনে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তাসনিম, সেতু, আবরার, প্রাচী, বিশ্বজিৎ, জুসামা, রুদ্র, মাইশা, রিফা, মিনহাজ, শারমিন, ফাইরুজ, সিবগাতুজ, সাখাওয়াত, রাহবার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা বিস্তারে মনিরুজ্জামান ইসলামাবাদীর ভূমিকা অনন্য
পরবর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের মাসিক সভা