মীরসরাইয়ে বিষ দিয়ে মাছের পোনা নিধন

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে শত্রুতাবশত পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছের পোনা নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রামে মৎস্যচাষি রেজাউল করিমের পুকুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি জানান, বিক্রির উদ্দেশ্যে তিনি পুকুরে রুই, কাতলা ও তেলাপিয়ার রেণু ছেড়েছিলেন। শুক্রবার সকালে সব পোনা মরে ভেসে ওঠে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ১০ দিন আগেও তার অন্য দুটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকারিনা কায়সারকে বাঁচানো গেল না
পরবর্তী নিবন্ধশি-কে প্রশংসায় ভাসিয়ে ‘যৎসামান্য জয়’ নিয়ে চীন ছাড়লেন ট্রাম্প