মা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষর

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাব লি. এ কর্মরত কর্মচারীদের অত্র হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গত ৫ অক্টোবর চিটাগাং ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, মেম্বার ডা. মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবুল হাশেম, ডা. এ.টি.এম. রেজাউল করিম, পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন ও পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম। চিটাগাং ক্লাব লি. এর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শোভন এম. শাহাবুদ্দিন (রাজ), ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ), মেম্বার জাবেদ হাশেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, দিদার আহমেদ, মোহাম্মদ সারোয়ার হাসান, মো. কামরুজ্জামান লিটন, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাসান জামান এবং সেক্রেটারী কমান্ডার মো. শাহনেওয়াজ কবির, বিএন (অব.)।

এছাড়া হাসপাতালের শিশু বিকাশ ইনস্টিটিউট ও শিশু কার্ডিওলজি ইউনিটের জন্য একটি অনুদানের চেক হস্তান্তর করা হয়। হাসপাতালের পক্ষে উক্ত অনুদানের চেক গ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এই অনুদানের জন্য এবং চিটাগাং ক্লাব লি. এর অব্যাহত সহযোগীতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রুখে দিতে হবে : নাজিমুর রহমান
পরবর্তী নিবন্ধমশক নিধন, বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি উদ্বোধন