ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। সূচি অনুযায়ী ১২ আগস্ট প্রথম এবং ১৪ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দু’টি ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। একই ভেন্যুতে ১৬ আগস্ট হবে তৃতীয় ম্যাচ। বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল : কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসান, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ের শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন। স্ট্যান্ডবাই : খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।












