চকবাজার কেবি আমান আলী রোডস্থ মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান ৪ নভেম্বর পরিচালক হাফেজ মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার ইলিয়াস সিকদার, হাফেজ মুহাম্মদ মুরাদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, তোমাদের হিফজের পাশাপাশি দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি একাডেমির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া– মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










