মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের বার্ষিক সভা

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা গত ১১ শুক্রবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষে ক্লাবের নতুন পরিচালনা কমিটির (২০২৭২৮) সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ফলাফল নির্ধারণের পর, উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে অবশিষ্ট ২৩টি পদে কর্মকর্তাদের মনোনীত করা হয়। এতে ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী শফিকুল আলম জুয়েল ক্লাবের সভাপতি এবং মোহাম্মদ মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন সি. সহসভাপতি আবদুল আজিজ পাটিয়ারী, সহসভাপতি আদনানুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দীন ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নূর জাহেদ বাবলু, অর্থ সম্পাদক সাইমন আহমেদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রানা, ক্রীড়া সম্পাদক মো. শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক ওয়াহিদুল আলম অভি, সমাজ সেবা সম্পাদক কামরুল পারভেজ জনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্টের হয়ে খালেদের আগুন ঝরানো বোলিং
পরবর্তী নিবন্ধবিপিএল তরুণ ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ : শান্ত