উপমহাদেশের প্রখ্যাত সুফি দরবার, দরবার–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারীয়া ত্বরিকা তথা দর্শনের প্রবর্তক গাউসুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ আহমদ উল্লাহ্্ (ক.) [১৮২৬–১৯০৬] এদেশের জনমানুষের জীবনের চলমানতায় জারি, সারি, ভাটিয়ালী গানের উপস্থিতি ও অলিক কল্পকাহিনি নির্ভর কেচ্ছা কাহিনীর যে উপস্থিতি কর্মজীবী মানুষের ক্লান্ত, শ্রান্ত বিকেলের আনন্দের বাহন হিসেবে প্রচলিত সেসব আয়োজনের দিকে লক্ষ্য রেখে তিনি তাঁর দেশের আনন্দপ্রিয় মানুষকে আনন্দের মাধ্যমে স্রষ্টা পথের পথিক ও খোদাতালাশী বানানোর হিকমতে মাইজভাণ্ডারী গান তথা কালামের অনুমতি দিয়ে প্রথম গীতিকার মাওলানা সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরি (ক.)’র কোন কোন কালাম শুনেছিলেন ও একটি গানের অন্তরায় নিজের নামের উপস্থিতির পরিবর্তনও এনেছিলেন। আর সে সময়ে আদি গীতিকারের একজন মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (ক.) [১৮৮১–১৯৫৩] হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারীর সরাসরি সোহবতপ্রাপ্ত খোদাতালাশী অন্যতম এ আশেক ও খলিফা যিনি মাওলানা সৈয়দ বজলুল করিম আহমদি–উল–কাদেরী মন্দাকিনী প্রকাশ মাওলানা করিম বক্স লিখতে স্বাচ্ছন্দ্য অনুভব করতেন। হুজুর গাউসুল আযম এর ওফাতের পর তিনি গাউসুল আযম বিল বিরাসত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) [১৮৬৫–১৯৩৭] এর সোহবতপ্রাপ্ত হন।
মৌলানা করিম বক্স, পিতা মৌলানা সৈয়দ আজগর আলী মিয়াজীর তত্বাবধানে প্রাথমিক শিক্ষা সমাপনান্তে কলকাতায় মাদ্্রাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন বিধায় বাংলার পাশাপাশি তাঁর লেখা উর্দু ও ফারসি ভাষায় মরমী সংগীত রচনায় তাসাউওফ জগতে ভিন্ন মাত্রা যুক্ত করে। হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারীর পবিত্র সান্নিধ্যে খঞ্জনি বাজিয়ে গান করার সুযোগপ্রাপ্ত গুরুদাস ফকির, ধনঞ্জয় বৈরাগীর গানে পরিবেশের যে আবহ জাগ্রত হয় তাই যেন সম্যক উৎপত্তি সহায়ক হিসেবে গীতিধারা সৃজনের ঐশী আলোয় জাগ্রত হয়ে উঠেন মাইজভাণ্ডারী গানের আদি রচয়িতা মাওলানা সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (ক.) মাওলানা সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী (ক.) ও মৌলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী’র মতো ভাবুক কবি গীতিকার তাঁদের লেখনীর ক্ষুরধার তেজোদ্দীপ্ত ঐশী প্রেমসিক্ত লেখনীতে ক্রমান্বয়ে ফুটে উঠতে থাকে স্রষ্টা প্রেম, রসুল বন্দনা, গাউসুল আযমের শান বর্ণনাসহকারে বাদ্য বাজনার তাল, লয়ে জিকির সামার আয়োজন– যা ভক্তজনে এতদিনে শ্রুত উর্দু, ফার্সি, হামদ, নাত, গজলের ভাবাস্পর্শের পরিবর্তে বাদ্য–বাজনার তালে ক্রমশ মাইজভাণ্ডারী কালামের সামা মানুষের মনোজগতে স্রষ্টা প্রেমের উসিলা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পড়ে। ধীরে ধীরে মাইজভাণ্ডারী সামার এ আয়োজন সাধারণ জনমানুষের মনোজগতে স্রষ্টা প্রেমের রূপক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করে তাদের আল্লাহ্প্রেমে উদ্দীপিত করে।
মাইজভাণ্ডারী গানের যে ক’জন সফল গীতিকার মানুষের মনোজগতে আল্লাহ্্র অস্তিত্ব সৃষ্টির সহায়ক ভূমিকা রেখেছেন তাদের মধ্যে প্রত্যক্ষ কার্যকর ভূমিকা সৃষ্টিতে সফলতার দাবিদার মৌলানা মন্দাকিনী তার সৃষ্ট চরণ বিন্যাসে–
স্রষ্টা প্রেমের জাগরিত রূপ বিন্যাসিত এ সমস্ত কালামে– ভক্তবৃন্দ খুঁজে পায় তার মুর্শিদকে, আল্লাহ্্র প্রিয় হাবিবের অস্তিত্বকে এবং আল্লাহ্্র প্রত্যক্ষ রূপকে।
“কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে
(তোমার) কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আড়ে ঠারে ॥
যে চিনেছে মাওলা তোরে পাপ পুণ্য সে কি করে,
স্বর্গ কি নরকের কথা, সব রেখেছে ফাঁকে পরে।”
তাই
“রক্ষা কর মাইজভাণ্ডারী, রক্ষা কর মাইজভাণ্ডারী
অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি।”
তাহলে তোমাকে কীভাবে পাবো প্রভু
“কোন ভাষাতে ডাকলে তোরে, শুনতে পাবি বল
সকল ভাষা শব্দ সুরে, ডাকিয়ে হল গলা তল।”
তাইতো সত্যানুসন্ধানী মন
“কে তুমি হে সখা, আরালে থাকিয়ে, হরিলে আমারি প্রাণ
ছলনা কৌশলে, জগৎ মজালে, এমন মোহিনী জান।”
তাই আকুতি করি
“বাবা তোর ধরি দু’চরণ, বাবা তোর ধরি দু’চরণ
গুণা করিয়াছি কর ক্ষমা বিতরণ।”
আসলে তুমি কে
“কোন রসিকে মোহন বাঁশি বাজাল, মোরে জ্বালাল
কোন রসিকে মোহন বাঁশি বাজাল।”
আসলে তোমার ভাবের সাগরে আমরা যে হদিশহীন–
“ভাবের সাগরে উঠেছে তরঙ্গ জগত ভাসিয়া যায়রে
এ মহিমণ্ডল কার লীলাভূমি কেবা এ পুতুল খেলায় রে।”
সেত তুমিই জান, তাই আমি ভিখারীজন তুমিত রাজা
“দ্বারতে ভিখারীর আগমন, ভাণ্ডারী ধনরে,
দ্বারেতে ভিখারীর আগমন,
রাজপুরীর দ্বারদেশে
রাজ ভিক্ষা পাওয়ার আশে,
ইল্লাল্লাহ্্ হুঙ্কারে ধরে মন রে
ভিক্ষুকেরে ভিক্ষা দান
করি কর রক্ষা প্রাণ,
ভিক্ষা চাহি তোমারি চরণ রে।”
আল্লাহ তালাশী মুর্শিদ প্রেমে মাতোয়ারা কবি নিতান্ত ভিক্ষুক হয়ে মুর্শিদের রাজদ্বারে ভিক্ষার জন্য হাকছেন করুন বিনয়ে ইল্লাল্লাহ্্র ক্বলব বন্দিতে, তাঁকে আক্ষরিক নয় বাস্তবে পাওয়ার বিগলিত সুরে মুর্শিদের পবিত্র কদমে হাজির হয়ে–
১৯২০–১৯৪০ সাল পর্যন্ত বার্মার বেছিন শহরের বিভিন্ন এলাকায় ৩২ বছর অবস্থানকালে আল্লাহ্্র প্রেম পথে বিলীন দার্শনিক কবি মাওলানা রুমি, স্রষ্টাপ্রেমে মগ্নচিত্তের কবি সিরাজী ও শেখ সাদির আল্লাহ্ বিলীন কামনায় ফরিয়াদি কবি সাদির ভাববাদ, স্রষ্টাপ্রেমে আত্মদর্শন, স্রষ্টাপ্রেমে নিজেকে বিলীন করার প্রত্যয়ে নিরেট সাধারণ অপ্রাপ্ত আবেগের নিঃস্ব কবির কলমে ফোটে–
নহি আমি যোগ্য এমন, সমাধি মোর রওজা হবে,
নাহি তেমন কর্ম আমার, জ্বলবে তথা মোমের বাতি।
ফুলে ফুলে আচ্ছাদিবে
কর্মে আমি অধম এক করিম নামের গুণাগার
তবে তো হই নগণ্য এক গোলামে শাহে ভাণ্ডার।
প্রথম গানের বই প্রেমের হেমে ৩১টি, দ্বিতীয় গানের বই প্রেমাঞ্জলিতে ৪০টি, তৃতীয় পুস্তক শেষ জীবনে ২৮টি, তরঙ্গমালায় ৩০টি, শঠের প্রেমে ২২টি গান সন্নিবেশিত হয়েছে। এছাড়া তার জাগরণী পুস্তকে ১৭টি গান স্থান পেয়েছে– যা দেশ নিয়ে তিনি বৃটিশ বিরোধী আন্দোলনরত অবস্থায় ২৩ সালে প্রকাশিত হয়।
লেখক : প্রাবন্ধিক, গবেষক












