মাইজভাণ্ডার দরবার শরীফে ইয়াওমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসুল (দ.) স্মরণে শাহাদায়ে কারবালা মাহফিল ও শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.) চান্দ্রবার্ষিক ফাতেহা কাল শনিবার মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে বাদে আসর হতে অনুষ্ঠিত হবে। মাহফিলে ছদারত করবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)। আলোচক থাকবেন আল্লামা মুফতী ইব্রাহিম আলকাদেরী (ম.), আল্লামা মুফতী কাজী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (ম.), আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন (ম.), আল্লামা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী (ম.), আল্লামা শায়খ ড. মুহাম্মদ সাইফুল আজম বাবর আল–আজহারী (ম.), আল্লামা গিয়াস উদ্দিন আত্ব–তাহেরী (ম.), আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম আল–কাদেরী (ম.), আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী (ম.), আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (ম.), মুফতী মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী (ম.), সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী (ম.)।










