মহেশখালীতে কৃষক কার্ডের অনুকূলে নগদ অর্থ বিতরণ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩৮ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখার আয়োজনে কৃষক কার্ডের অনুকূলে নগদ অর্থ সহায়তা বিতরণ উদ্বোধন করেন মহেশখালী–কুতুবদিয়ার এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখার ব্যবস্থাপক শাহরিয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুল করিম। বক্তব্য রাখেন, হোয়ানক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রমিজ আলম, হোয়ানক ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক মোরশেদ খান, আসাদ উল্লাহ হেলালি, ইরফান সিকদার সোহেল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে বিকেবি হোয়ানক শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসাইন ও দ্বিতীয় কর্মকর্তা রাহুল দাস অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোছাইন জানান, হোয়ানক ইউনিয়নে ৬৯৪৫ জনকে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। তৎমধ্যে ৬ হাজার ৫শ জন ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছেন। ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯শত ৪৬ জনের অনুকূলে জনপ্রতি ২৫০০ টাকা হারে টাকা জমা হয়েছে। উক্ত টাকা বিতরণ শুরু হলো।

পূর্ববর্তী নিবন্ধচবির হীরকজয়ন্তী উদযাপনে প্রাক্তনীদের সঙ্গে মতবিনিময়
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার শতরূপা সংঘের বৃক্ষরোপণ