জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন গতকাল শুক্রবার এক বিবৃতিতে নগর জামায়াতের ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অগ্নিসন্ত্রাস, নাশকতা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে –বিক্ষোভ মিছিল, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা, শ্রমিক সম্মেলন, নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা, স্বাস্থ্যসেবা ও টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম। প্রেস বিজ্ঞপ্তি।












