মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির এক সভা গত ১ অক্টোবর সংস্থার কার্যালয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় লিগের বিভিন্ন দিক উপস্থাপন করেন সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ইবাদুল হক লুলু। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ও (ওয়েল এন্ড ফোর্স) উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান, সংস্থার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমেদে চৌধুরী, কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়ুবুর রহমান,রাকিব মাহমুদ, নির্বাহি কমিটির সদস্য সেকান্দর কবির, নেওয়াজ মাহমুদ খান, অধ্যাপক্ষ সুমন বড়ুয়া, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, চট্টগ্রাম মহানগরী ফুটবল রেফারি এসোসিয়েশনের সহ–সভাপতি মারুফ শিকদার ও সাধারণ সম্পাদক এনামুল হাসান, যুগ্ম সম্পাদক শওকত আলী, ফুটবল কমিটির সদস্য দেবাশীষ বড়ুয়া দেবু, হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ মাহবুব আলম রাজিব, মহসিন আলী সাজু, মো. ফরিদ প্রমুখ। সভার বিভিন্ন উপ–কমিটি গঠন ও বাজেট অনুমোদন করা হয়। এদিকে ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের এক ক্লাব প্রতিনিধি সভা আজ ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি ক্লাবের একজন করে ক্লাব কর্মকর্তা বা প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ক্যারম ফেডারেশনের নির্বাহী সদস্য জাফর ইকবাল
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমস আর্চারির পুরুষ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ