মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক সভা বন্ধে আইন চান বিএনপির এমপি রেজা

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা বন্ধে আইন করার দাবি জানিয়েছেন কুষ্টিয়া১ আসনে বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ। গতকাল সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৬২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইংগিত করে রেজা বলেন, আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদে রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরিফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করে। খবর বিডিনিউজের। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনো মসজিদমাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা না যায়। বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে সভা করে দাবি করে তিনি বলেন, আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা কর্মীসভা করি, জনসভা করি, মিটিং করি; তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রশিক্ষণ