মরীচিকা সুখ

ফারিহা জেসমিন ইসলাম | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সকালের নরম রোদ, শারদ বিকেল

তুলো তুলো মেঘ পেরিয়ে

জীবনের রথ চলে গেছে বহুদূর।

এক সাজানো শীতল শহর

এখানে বিষণ্ন বাতাস

বিচ্ছেদের সুরে

ক্রমাগত ডেকে যায়

বঞ্চিত দুপুর।

কখনো একটু স্বপ্ন দেখবো বলে

হাতড়ে মরি এতটুকু কোমল স্পর্শ,

বাতাসে ভেসে বেড়ায় পুরনো বসন্ত

অথচ ঘরটা জুড়ে তীব্র ব্যথা– বিলাপ।

তুমি নেই কোথাও

হয়তো আমার আছে মরিচীকা সুখ,

সন্ধ্যের সলতেটা নিভে যায় ধীরে

নিঝুম অন্ধকারে নিঃশব্দে মিলিয়ে যায়

এক পথভোলা ডাহুকের স্বর।

পূর্ববর্তী নিবন্ধমায়াবী রাতের উপাখ্যান
পরবর্তী নিবন্ধযদি