মরক্কো থেকে স্পেনে অনুপ্রবেশের চেষ্টায় মৃত্যু বেড়ে ৭২

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় মরক্কো থেকে হাজার হাজার মানুষের অনুপ্রবেশের চেষ্টায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে পৌঁছেছে। খবর বিডিনিউজের।

উপকূলীয় এলাকা থেকে রোববার নতুন করে পাঁচজনের মরদেহ উদ্ধারের পর স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। মরক্কোর সীমান্ত ঘেঁষে থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যতম প্রধান স্থলসীমান্তে গত বৃহস্পতিবার থেকে অভূতপূর্ব এই মানবিক বিপর্যয় শুরু হয়। প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ জল ও স্থলপথে সেউতায় ঢোকার চেষ্টা চালান।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৪৮ হাজার মানুষকে পুনরায় মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। সেউতায় স্প্যানিশ সরকারের প্রতিনিধি মিগুয়েল অ্যাঞ্জেল পেরেজ সাংবাদিকদের জানান, মর্মান্তিক এই ঘটনায় অন্তত ১,০০০ মানুষকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৮২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅং সান সু চির সঙ্গে রেডক্রস কর্মকর্তার সাক্ষাৎ