হযরত শাহসুফি মাওলানা মতিউর রহমান শাহ বিএর (ক.) অর্ধবার্ষিকী ওরশ শরিফ আগামীকাল রোববার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে মতি ভান্ডার দরবারে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, জিকির ও ছেমা মাহফিল। এতে উপস্থিত থাকার জন্য শাহজাদা মোহাম্মদ আলমগীর শাহ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











