মওলানা ভাসানীর প্রকৃত ইতিহাস পাঠ্যবইয়ে তুলে ধরার আহ্বান

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

মজলুম জননেতা মওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক ভাবাদর্শ, প্রকৃত ইতিহাস পাঠ্যবইয়ে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল মঙ্গলবার মওলানা ভাসানী ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ আহ্বান জানান। দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম কফিল উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন সহসভাপতি ড. শিব প্রসাদ শূর, উদয় কুসুম বড়ুয়া, অ্যাডভোকেট মুহাম্মদ আবু তাহের, প্রিন্সিপল মুসা সিকদার, শ্রমিক নেতা আবদুল মোনাফ, সোহরাব হোসেন, মোহাম্মদ মামুন, কামাল উদ্দিন চৌধুরী, দীপক চন্দ্র পাল, অ্যাডভোকেট আরিফুল হক তাইয়েফ, আফরোজা সিদ্দিকা, মোহাম্মদ শাহ আলম, ভাস্কর ডি কে দাশ মামুন, সোহেল ফখরুদ্দিন, মো. মোজাফফর চৌধুরী, মহিউদ্দিন বকুল, মোহাম্মদ হারুন ও আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে পাহাড়ের শিশুদের জন্য বিজ্ঞানের উৎসব
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাংবাদিক আহসানুল হুদার ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত