ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ভূজপুর খেলোয়াড় সমিতি আয়োজিত আন্তঃভূজপুর ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ২৪ জুলাই বিকালে স্থানীয় ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ৯নং ওয়ার্ডকে টাইব্রেকারে হারিয়ে শুভ সূচনা করে ৩নং ওয়ার্ড। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারেও প্রথম ৫–৫ গোলে ড্র থাকে। পরে ২–১ গোলে জয়লাভ করে ৩নং ওয়ার্ড। ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ তারেক আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবক মো. মতিউর রহমান সিকদার টুটুল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা এম নিজাম উদ্দিন। এছাড়া অতিথি ছিলেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে এবং লক্ষীবিন্দু ধর।












