জাতীয় দলের নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ব্যর্থতার পদত্যাগ করেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার স্থলাভিষিক্ত হলেন ক্লপ। সফল কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন এই জার্মান। ডিএফবি জানিয়েছে, চুক্তি অনুযায়ী ২০৩০ সালে স্পেন–মরক্কো ও পর্তুগালে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত জার্মানের কোচ হিসেবে থাকবেন ৫৯ বছর বয়সি ক্লপ। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ক্লপের কোচের মেয়াদ কার্যকর হবে।












