ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আরো কাজ করার ওপর গুরুত্বারোপ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভায় একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবের সফল আয়োজন ও সহযোগিতার জন্য সর্বস্তরের সদস্য এবং নগরের সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতে নেছার আহমদ সম্পাদিত উৎসবের স্মারক সংকলন ‘ঐতিহ্যের চট্টগ্রাম’ নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা চট্টগ্রামের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আগামীতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

গত ১৮ আগস্ট চট্টগ্রাম একাডেমির রজতজয়ন্তী পরিষদের আহ্বায়ক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, সাবেক মহাপরিচালক নেছার আহমদ, কবি জিন্নাহ চৌধুরী ও অরুণ শীল, একাডেমির রজতজয়ন্তী পরিষদের সদস্য সচিব শারুদ নিজাম, পরিচালক প্রফেসর রীতা দত্ত, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, এসএম আবদুল আজিজ, জসিম উদ্দিন খান, রেজাউল করিম স্বপন, রিটন কুমার বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, আবুল কালাম বেলাল ও রাশেদ রউফ। সভায় একাডেমির ২৫ বছরের প্রতিবেদন রচনার জন্য লেখক আবুল কালাম বেলালকে সম্মানিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেবার ৫০ বছর পূর্তি, রোটারি ক্লাব আগ্রাবাদের ইনস্টলেশন
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে আলোচনা সভা ও ফটোওয়াক