বড় সাজ্জাদের ভাই সেগুন আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ভারতে আত্মগোপনে থাকা সিএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ভাই ওসমান আলী সেগুনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গতকাল রোববার নগরের খুলশী থানার ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সেগুন গণপূর্ত ঠিকাদার সমিতির সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করে সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, খুলশী থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। আপাতত তাকে থানার বাইরে একটি স্থানে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর নগরের চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম(বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিতে নিহত হন চট্টগ্রামের আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা। এ ঘটনায় ধৃত সেগুনের সম্পৃক্ততা আছে কীনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবদলি করা ১৫ শ্রমিক-কর্মচারীর মধ্যে ১৪ জনকে বরখাস্ত, বাসার বরাদ্দ বাতিল