ব্রোঞ্জ পদক পেল চট্টগ্রাম বন্দর স্পোর্টস

জাতীয় কারাতে প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে গত ১৬১৮ এপ্রিল অনুষ্ঠিত হয় ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা। এতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস সর্বোচ্চ ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে। একক ইভেন্টে ব্রোঞ্জ বিজয়ীরা হলেন মহিলা ৫৫ কেজি কুমিতে অন্বেষা সুশীল, –৬৮ কেজি মহিলা একক কুমিতে ইভেন্টে লারাইবা কবির চৌধুরী ও ৬০ কেজি পুরুষ একক কুমি ইভেন্টে সামিউল হোসেন আয়াত। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কারাতে দল তাদের এ সাফল্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বিজয়ীদের হাতে চট্টগ্রাম বন্দর এর কয়েন ও ক্যাপ তুলে দিয়ে বলেন তোমাদের এ অর্জন চট্টগ্রাম বন্দরের নয় এ অর্জন পুরো চট্টগ্রামের। চট্টগ্রাম বন্দর স্পোর্টসের সাবেক জাতীয় পদক বিজয়ী শারমিন খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ২য় হওয়ায় তাকেও অভিনন্দন জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস বিভাগের কারাতে কোচ বাংলাদেশ কারাতে ফেডারেশন ও এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ শিহান এ বি রনি, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ডেপুটি ডিরেক্টর ডা. সারোয়ার আহমেদ, টিম ম্যানেজার নুরে আলম ও চট্টগ্রাম বন্দর স্পোর্টসের সাবেক খেলোয়াড় জাফর আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভালো উইকেটের আশা নিউজিল্যান্ডের