ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি থানাধীন ধর্মপুর ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১১ এপ্রিল ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫৩ গোলে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন ভিত্তিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার প্রদান করেন পশ্চিম ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাহার মিয়া।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি
পরবর্তী নিবন্ধব্রোঞ্জ পদক পেল চট্টগ্রাম বন্দর স্পোর্টস