ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ব্যতিক্রমী আয়োজনে ভোট দিতে এফডিসিতে হাজির হন অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। সোনালি রঙের পোশাক, কাঁধে শাল ও হাতে লাঠি নিয়ে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যান এই অভিনেতা। এফডিসির গেট দিয়ে ঢুকতেই তার পালকির শোভাযাত্রা ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। খবর বাংলানিউজের। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী।












