বোধন আবৃত্তি স্কুল শিশুবিভাগের বাচিকমূল্যায়ন ইচ্ছামতী অনুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুবিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার মূল্যায়নে ছিলেন ঊর্মি বড়ুয়া, শ্রাবণী বড়ুয়া, ঋত্বিকা নন্দী। উপস্থাপনায় ছিলেন অংকিতা ভট্টাচার্য ও লগ্ন বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য দেন, শর্মিলা বড়ুয়া। বক্তব্য দেন, বোধনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল ও প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল।
সহ–সভাপতি সুবর্ণা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, সংগীতা কর চৌধুরী, শংকর প্রসাদ নাথ, শান্তা সেনগুপ্তা, মলিনা মজুমদার, ইভান পাল, সুচিত্রা বৈদ্য প্রমুখ। শিশুদের একক আবৃত্তিতে উচ্চারিত হতে থাকে নিরেট ও নির্মোহ আবেগে আগামীর সূর্যোদয়ে রশ্মি ছড়িয়ে।
এবারের আয়োজনে অংশগ্রহণ করেন নৈঋতি দেব আর্যা, দিয়া দাশ, ফারিসতা আমান, সৌপ্তিক বড়ুয়া, তপস্যা দেবী, ইউশারা ইবরাত, উমা দে, সারথি শ্রেষ্ঠ সরকার, অদ্রি বড়ুয়া, ঐত্রী মজুমদার তুলতল, ঋদ্ধিমান সাহা, কৃষ দে, ঋগবেদিতা চৌধুরী, ঋষিকা চৌধুরী, অনুদীপ নাথ, অপ্সরা বিপ্লব জুহি, স্বস্তিক বড়ুয়া পৃথিবী, চিরন্তনী চৌধুরী, মৃন্ময়ী চক্রবর্তী, প্রিয়ন্ময় চৌধুরী, রিতজিৎ বড়ুয়া, অঙ্কুশ দে, কৌশানি দাশ, অদ্বৈত দাস শ্রেয়ান, আবরার ফাইয়াজ, অনুশ্রী দাস, তাসনিয়া জাহান, রিয়ান বড়ুয়া আয়ান, পূর্ণতা বড়ুয়া, আর্য তালুকদার, অস্মিতা বড়ুয়া, শায়ন রায়, অরিত্র দাশগুপ্ত, রূপরেখা দাশ, সুমিত্র বড়ুয়া, নাশিতা রাইনা, ঈশান চৌধুরী, আবৃত চৌধুরী, জান্নাতুল মাওয়া মেহেরুন, অভ্র বড়ুয়া, ত্রিদিব নাথ, কৃষ্টি বড়ুয়া, অনুরাধা পাল, রাজবীর শর্মা, নির্ঝর বড়ুয়া সোপাক, সৌভিক বড়ুয়া, অরুনেশ দাশ, ঋষভ দে, শাশ্বত বড়ুয়া, কুলদীপ নাথ, প্রিহান বড়ুয়া, মৌপিয়া নাথ, ধীরাজ সরকার, অরিত্রী বড়ুয়া, অর্জুন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।












