বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত ৮ সেপ্টম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে ও দেশের দুস্থ মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে গরিব ও দুস্থ মানুষের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, দক্ষিণজেলা বিএনপির সদস্য শওকত আলম, দক্ষিণজেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধজামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং রয়েলসের ৫০০ গাছের চারা বিতরণ