আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা গাউসিয়া কমিটির সার্বিক সহযোগিতায় গত ২৬ সেপ্টেম্বর হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য দিনব্যাপী মুয়াল্লিম ও দাঈ প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দরুদ আহমদের সভাপতিত্বে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালা যৌথভাবে পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কমিটি এবং হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী কুতুবউদ্দিন এবং অধ্যক্ষ গোলাম সরোয়ার। এতে প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ এবং অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা ইমরান হাসান কাদেরী, ক্বারী মুফতি হুমায়ুন কবির প্রমুখ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট মাদরাসা–এ তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দীন আল কাদেরী, মোহাম্মদ মুহিত হাসানি, মাওলানা জালাল আহমদ আখঞ্জি, মাওলানা হারিছ আলকাদেরী, হাজী ফোরকান আলী, মাস্টার মঈনুল ইসলাম খাঁন, মাওলানা আরিফুল ইসলাম, হাফিজ মোশাহিদ আলী, হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ, মো. গিয়াসউদ্দিন, এডভোকেট সাখাওয়াত হোসেন, মাওলানা আবু জাফর সাদেক খান, মাওলানা ইসরাইল আলী জালালাবাদী। প্রধান প্রশিক্ষক মুফতি সৈয়দ অসিয়র রহমান বলেন, যতটুকু জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ হিসেবে সাব্যস্ত আছে ততটুকু জ্ঞান অর্জন থেকে যেন কোন মুসলমান বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই দরবারে সিরিকোটের হযরত পীর সাবির শাহ্ হুজুর এই দাওয়াতে খায়র কর্মসূচি চালু করেছেন। যারা কোন মাদ্রাসা বা যোগ্য দ্বীনিয়াত শিক্ষকের তত্ত্বাবধানে এই ফরজ জ্ঞান অর্জন করতে পারেন নি, এমন ছাত্র, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সব পুরুষ মহিলাকে এই শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনতে হবে। এই জন্য নিজ নিজ মহল্লার মসজিদে মসজিদে সাপ্তাহিক দাওয়াতে খায়র মজলিস আয়োজন করতে হবে। পরিশেষে, কর্মশালায় অংশ গ্রহনকারী ১৯০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র, আইডি কার্ডসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।













