বৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের খাদ্যসামগ্রী বিতরণ

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে অক্সিজেনস্থ শীতল ঝর্ণা আবাসিক এলাকায় ‘বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে’ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য চাল, তেল, পিয়াজ, ডাল, লবণ, সাবান ও বিস্কুটসহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

ক্লাব সভাপতি লায়ন আকলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি লায়ন আসিফ গণি, ট্রেজারার লায়ন খালেদ রিসাদ, লিও ক্লাব সভাপতি লিও বেলাল হোসাইন শাকিল,জয়েন্ট সেক্রেটারি লিও মুশফিক মাওলা চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লিও মো. সামি, লিও মাহাদি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ