রাঙ্গুনিয়া সরকারি কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজের হলরুমে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনিছুল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো.মোকতার হোসেন। বক্তব্য রাখেন অধ্যাপক হোমায়ারা রওশন ও মোহাম্মদ ইফতেখার হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ জয়নাল আবেদীন। এতে হামদ, কেরাত, নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। শেষে মিলাদকিয়াম আখেরি মুনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিক সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের খাদ্যসামগ্রী বিতরণ