বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যান্সির

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল বুধবার রাতে ৯টা ৪০ মিনিটে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ন্যান্সি জানান, মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও লেখেন, যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খবর বাংলানিউজের।

ন্যান্সির ভাষ্য, যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আপনাদের সহানুভূতি, শ্রদ্ধা এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি। তিনি আরও বলেন, জীবনের পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা এবং প্রশান্তির সাথে গ্রহণ করতে পারবো। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

পূর্ববর্তী নিবন্ধজেএম সেন হলে রাস উৎসব উপলক্ষে ধর্মসম্মেলন সম্পন্ন
পরবর্তী নিবন্ধটেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা