বিসিবি নির্বাচনে ‘বাধা নেই’

রিট আবেদন খারিজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে আগামী ৭ জুনের নির্বাচনে কোনো আইনি বাধা থাকল না বলে দাবি বিসিবির আইনজীবীর।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন মাহিন এম রহমান। মাহিন এম রহমান বলেন, মঙ্গলবার আংশিক শুনানির পর বুধবার হাই কোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন। তিন জানান, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ও নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে এর আগে দায়ের করা তিনটি রিট আবেদনেও আদালত হস্তক্ষেপ করেনি। গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিস প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর হাই কোর্টে রিট আবেদন করেন। তফসিল অনুযায়ী ৭ জুন নির্বাচন হওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধবিটিভিতে বিশ্বকাপ দেখাতে ফিফার সঙ্গে আলোচনায় সরকার
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের