চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) নতুন যোগদান করা শিক্ষক–শিক্ষিকাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার আইকিউএসির আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান গবেষণার হাব। সিবিইউএফটি ক্যাম্পাসকে আলোকিত রাখার জন্য শিক্ষক–শিক্ষার্থীদের ভূমিকাই সব চেয়ে অপরিহার্য। সিবিইউএফটিকে একটি উন্নত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের আইন কানুন বিধি–বিধান মেনে চলার গুরুত্বারোপ করেন তিনি।
সিবিইউএফটির এফএফএডি ফ্যাকাল্টির ডিন মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে লার্নিং সেশনে বক্তব্য রাখেন এফসিএফটি ফ্যাকাল্টির ডিন মোরশেদ মহিউদ্দিন, আইকিউএসির পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, রেজিস্ট্রার ইনচার্জ মো. সাইফুল আলম এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহসীন চৌধুরী। এতে ওবিই কারিকুলাম ও পাঠদান পদ্ধতির নতুন নতুন কলাকৌশল নিয়ে করেন আইকিউএসি পরিচালক। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষক–শিক্ষিকা, বিভাগীয় প্রধানগণ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক, সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের স্মারক উপহার দিয়ে বরণ করেন সিবিইউএফটি ভাইস চ্যান্সেলর। প্রেস বিজ্ঞপ্তি।








