বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় ব্রাজিল : রোনালদো

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন আর ফিফা বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় বলে মনে করেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, ঐতিহ্যবাহী খেলার ধরন হারানোর পাশাপাশি জাতীয় দলে একতা ও ঐক্যবদ্ধ মানসিকতার অভাব রয়েছে দলটির। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক গ্যারি নেভিল ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেমি ক্যারাঘারের সঞ্চালনায় ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলেছেন রোনালদো। সেখানে বর্তমান ব্রাজিল দল নিয়ে খোলামেলা মূল্যায়ন করেন সাবেক এই স্ট্রাইকার। প্রশ্ন তুলেছেন, ফুটবলের সবচেয়ে বড় শিরোপা জেতার মতো দলীয় শক্তি আদৌ আছে কি না। একসময় ফুটবলীয় সৌন্দর্যের আরেক নাম ছিল ব্রাজিল।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধকাপ্তাই রাইখালীতে সেতু বন্ধন ক্লাব হারালো পানছড়ি একাদশকে