মিয়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সকালে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড–এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭ টায় ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পতেঙ্গা আউটপোস্ট বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্টের দাম ৯ লাখ ৮০ হাজার টাকা।










